Home / Topshoot /

সরকারি চালভর্তি কার্গোয় ‘ডাকাতি’!

Topshoot

সরকারি চালভর্তি কার্গোয় ‘ডাকাতি’!

স্টাফ রিপোর্টার: হিজলা উপজেলায় সরকারি চালভর্তি একটি কার্গোয় ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সন্দেহ আছে। তাই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৪...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সরকারি চালভর্তি কার্গোয় ‘ডাকাতি’!

স্টাফ রিপোর্টার: হিজলা উপজেলায় সরকারি চালভর্তি একটি কার্গোয় ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সন্দেহ আছে। তাই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডাকাতির ঘটনাটি ঘটে বলে দাবি করেছেন কার্গোর সুকানি কামাল হোসেন। কিন্তু এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর আহমেদ।

সুকানি কামালের অভিযোগ, গত রোববার খুলনার মানিকতলা থেকে এমভি তুষার খান নামে কার্গোয় ৬০০ মেট্রিক টন চাল নিয়ে হিজলার গোডাউনে খালাস করার উদ্দেশ্যে রওনা দেন। ভোরে মেঘনা নদীর তীরে হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বোম্বাই শহর নামক এলাকায় নোঙর করেন।

ফজরের আযানের সময় ধারালো অস্ত্র নিয়ে ১০/১৫ জনের একটি দল কার্গোয় চড়ে। তারা অস্ত্রের মুখে কার্গোয় থাকা ৯ জনকে জিম্মি করে। পরে নগদ ৩৭ হাজার ৭০০ টাকা, চারটি মোবাইল সেট, জামা-কাপড় ও জুতা নিয়ে যায়।

এ খবর পুলিশকে জানানো হলে সদস্যরা এলে ঘটনাস্থল পরিদর্শন করে। অন্যান্য আইনি কার্যক্রম চলমান।

ওসি জুবাইর বলেন, এটা ডাকাতি নয়। আসার সময় হয়তো কোনো জেলেদের জাল কার্গোর ইঞ্জিনের পাখায় বেঁধে কেটে গেছে। ক্ষতিগ্রস্ত জেলেরা এসে ক্ষতিপূরণ দাবি করে। এ নিয়ে হয়তো তাদের মধ্যে ঝামেলা হয়। তাই বিষয়টি ডাকাতি হিসেবে প্রচার করা হচ্ছে।

ওসি বলেন, শীত মৌসুমে মেঘনা নদীতে প্রায়ই নৌ-যান ও জেলেদের মধ্যে কোনো না কোনো ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির উদ্দেশ্য থাকলে সরকারি মালামালের ক্ষতি হতো। সেখানে ক্ষতি করা হয়নি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial