Home / Topshoot /

সরকারী নির্দেশনা অমান্য করায় জেলের ২২ দিনের কারাদণ্ড

Topshoot

সরকারী নির্দেশনা অমান্য করায় জেলের ২২ দিনের কারাদণ্ড

বরিশালটুডে ডেস্ক: সরকারী নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামের এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট...

Staff Reporter
By Staff Reporter
1 min read
সরকারী নির্দেশনা অমান্য করায় জেলের ২২ দিনের কারাদণ্ড

বরিশালটুডে ডেস্ক: সরকারী নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামের এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ দণ্ড প্রদান করেন।

দণ্ডিত জেলে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মাদ মৃধার ছেলে সোহেল মৃধা (৩৫)।

প্রশাসন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের ইলিশ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। এ নির্দেশনা উপেক্ষা করে পায়রা নদীতে ইলিশ শিকার করতে জাল ফেলে সোহেল মৃধা। বুধবার দিবাগত রাতে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার পায়রা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও সুতার জালসহ সোহেল মৃধাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে। জব্দকৃত জাল মৎস্য বিভাগ পুড়িয়ে ফেলা হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৮ ধারায় জেলে সোহেল মৃধাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in