Home / Topshoot /

সাংবাদিকদের উপর হামলার প্রতিব‍াদে বরিশালে মানববন্ধন

Topshoot

সাংবাদিকদের উপর হামলার প্রতিব‍াদে বরিশালে মানববন্ধন

স্টাফ রির্পোটার: সারাদেশে সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)র ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সাংবাদিকদের উপর হামলার প্রতিব‍াদে বরিশালে মানববন্ধন
সাংবাদিকদের উপর হামলার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন

স্টাফ রির্পোটার: সারাদেশে সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)র ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুুষ্ঠিত হয়।

বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)র সভাপতি স্বপন খন্দকার এর সভাপতিত্বে মানবন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক-প্রকাশক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, গত ২৬ আগস্ট দায়িত্ব পালন কালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে সাত সাংবাদিকের উপর হামলা চালায় শিক্ষকরা। যশোর জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।

এছাড়া সম্প্রতি সময়ে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। সারাদেশে ঘটা এসব ঘটনা সুষ্ঠু তদন্ত করে যারা হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial