Home / Topshoot /

সাংবাদিকরা সকলের খোঁজ নিলেও তাদের খোঁজ কেউ নেয় না – নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ

Topshoot

সাংবাদিকরা সকলের খোঁজ নিলেও তাদের খোঁজ কেউ নেয় না – নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না।...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সাংবাদিকরা সকলের খোঁজ নিলেও তাদের খোঁজ কেউ নেয় না – নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি সামর্থ্য অনুযায়ী সাংবাদিকদের খোঁজ নিয়ে থাকি। ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ ওই সব কথা বলেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের বিষয়টি সকলেই অবগত রয়েছেন। দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না। তিনি দেশের সকল বিএনপি নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত দেশে বসবাস করায় সেই দেশের নানা নিয়ম ও কার্যক্রম কিভাবে দেশে চালু করা যায় বিষয়গুলো নিয়ে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আসছেন।

আর দল যদি মনে আমাকে কোন আসনে মনোনীত করে- তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করবো। কারণ, জননেতা হয়ে জনগনের জন্য সহজে জনসেবামূলক নানা কার্যক্রম করা যায়।

স্বাগত বক্তব্যে বিআরইউ সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ ছিল ‘পুলিশ রাষ্ট্র’। দলীয় ক্যাডার স্টাইলে সক্রিয় ভূমিকায় মাঠে ছিল পুলিশ। দেশজুড়ে দমন-নিপীড়নের শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা সহ নিরীহ ধর্মপ্রাণ মুসল্লিরা। কারণ, তাদের জামায়েত-শিবির তকমা দিয়ে আটক বা গ্রেফতার করা হত। আ.লীগ আমলে আমি সহ আমার পরিবার মানসিক ও অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমার ভাই শারীরিকভাবে এবং সহকর্মী নূরুজ্জামান পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিল।

বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ মো. নূরুজ্জামান (কাগজ), শাহিন হাফিজ (ইত্তেফাক), মাসুদ রানা (নিউ নেশন), সৈয়দ মেহেদী হাসান (ঢাকা পোস্ট), শাওন খান (জাগো নিউজ), রবিউল ইসলাম রবি (বাংলা কাগজ), নাজমুল ফকির (বাংলা টিভি), সিএইচ মাহাবুব রহমান (আমাদের বরিশাল) ও সংগঠনের সিংহভাগ সদস্যসহ বরিশালের অধিকাংশ স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরইউ সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ( দৈনিক ডেইলি স্টার)।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial