Home / Sport /

সাকিব-তামিম ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি

Sport

সাকিব-তামিম ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি

বরিশালটুডে ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সাকিব-তামিম ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি
সাকিব-তামিম ইস্যুতে ভিডিও বার্তায় মাশরাফি

বরিশালটুডে ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গ টানেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ভিডিও বার্তা মাশরাফি বিন মর্তুজা বলেন, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় সাকিব যেহেতু অধিনায়কত্ব নিয়েছেই, অধিনায়ক হিসেবে সাকিবই মেসেজের মাধ্যমে কিংবা এক মিনিট ফোনে কথা বলে বার্তাটি দিতে পারতো যে আমার একটা পরিকল্পনা আছে। আমি এ বিষয় পরে তোমার সঙ্গে কথা বলব। আমার মনে হয় পুরো জিনিসটা এখানেই চাপা পড়ে যেত।

তিনি বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কিনা ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউনা কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।

তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্পোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।

মাশরাফি বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।

প্রসঙ্গত, বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরস্পর বিপরীতমুখী অবস্থানে থেকে কাদা ছোড়াছুড়ি করছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনের দ্বন্দ্ব মেলাতেই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বোর্ড সভাপতির আহ্বানে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন সাবেক দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial