Home / Topshoot /

সাভারে স্ত্রীকে শাসরোধে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

Topshoot

সাভারে স্ত্রীকে শাসরোধে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সাভারে আসমা আক্তার(৩০)কে হত্যা মামলার প্রধান আসামী স্বামী রবিউল ইসলাম (৩৪)কে গ্রেফতার করেছে পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ বরিশাল সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সাভারে স্ত্রীকে শাসরোধে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সাভারে আসমা আক্তার(৩০)কে হত্যা মামলার প্রধান আসামী স্বামী রবিউল ইসলাম (৩৪)কে গ্রেফতার করেছে পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ বরিশাল সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে আসমা আক্তার (৩০), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- পাইটকা পাড়া, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা এর সাথে আসামী রবিউল ইসলাম এর বিয়ে হয়। তারা উভয়েই সাভারে একটি গার্মেন্টসে চাকুরী করত। গত ০২ মাস পূর্বে রবিউল ইসলাম চাকরী ছেড়ে দেয়। তখন আসমার একার আয়ে সংসার ঠিকভাবে চলছিল না বিধায় এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হয়। তারই জেরে গত ১১ ফেব্রুয়ারী ভোরে আসমা কে হত্যা করে পালিয়ে যায় আসামী রবিউল ইসলাম।

র‍্যাব-৮ বরিশাল সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, সাভারে স্ত্রীকে শাসরোধে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত আসমার চাচা বাদী হয়ে সাভার মডেল থানায় আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে পেনাল কোর্টে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে মামলা নং-২৬/৯৪। বিষয়টি নজরে আসলে তৎক্ষণাৎ আসামীকে গ্রেপ্তার করতে তৎপরতা চালায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ বরগুনা জেলার বেতাগী থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কে গ্রেফতার করা হয়। দীর্ঘ ০৪ মাস পলাতক থাকার পর গ্রেফতার হন তিনি।

তিনি আরও জানান, আসামী রবিউল ইসলামকে গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial