Home / Topshoot /

সৌদিতে অবস্থানরত প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার-১

Topshoot

সৌদিতে অবস্থানরত প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার-১

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ সৌদি প্রবাসীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৮ জুলাই) রাতে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সৌদিতে অবস্থানরত প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার-১

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ সৌদি প্রবাসীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২৮ জুলাই) রাতে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৭)নামে ওই আসামিকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো:আহসান উল্লাহ।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানাগেছে,উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের আক্কাস গাজীর দুই ছেলে দীর্ঘ ১০ বছর যাবত সৌদি আরবে অবস্থান করে ব্যবসা ও চাকুরী করছে।

গত ২১ জুলাই (সোমবার) সকাল ৯ টার দিকে আক্কাস গাজীর ছোট ছেলে তরিকুল ইসলামের ইমু নাম্বার থেকে অজ্ঞাত একজন ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানান। এসময় অপহরনকারীরা তরিকুলকে নির্যাতন করে তার বাবাকে শোনায় ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে অপহরণকারীদের দাবি অনুযায়ী তরিকুলের বাবা কয়েকটি নাম্বার দিয়ে অপহরনকারীদের দেওয়া বিকাশ নাম্বারে(০১৮৮৯৩৫১৩৭১) ২ লক্ষ ৬৫ হাজার টাকা, নগদ নাম্বারে (০১৬১৫-০৫২৩৩১) ১লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করে। একই সময় অপহরনকারীরা সৌদিতে অবস্থানরত তরিকুলের বড় ভাই আফজাল হোসেনের কাছ থেকেও ৬ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করে। মোট ১০ লক্ষ ২৫ হাজার টাকা আদায় শেষে ২২ জুলাই তরিকুলকে ছেড়ে দেয় অপহরনকারীরা।

পরবর্তীতে তরিকুলের বাবা আক্কাস গাজী ২২ জুলাই রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণকারীদের প্রদত্ত বিকাশ নাম্বারে কথা বলে জানতে পারেন উক্ত নাম্বারটি কুমিল্লা জেলার দৌলতপুর থানার মা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম নামের একব্যক্তির
মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশের দোকান মালিকের সাথে কথা বলে অপহরনকারীদের আপাতত টাকা দিতে নিষেধ করে। দোকান মালিক কৌশলে অপহরনকারীদের টাকা আটকে রেখে ২-৩ দিন পরে দেওয়া হবে বলে জানান, পরবর্তীতে গত ২৭ জুলাই( রবিবার) পুলিশের টিম কুমিল্লা গিয়ে বিকাশ মালিককে অপহরণ চক্রের লোকদের ফোন দিয়ে টাকা নিতে আসতে বলে। সেখানে সৌদিতে অবস্থানকারী তারা মিয়ার বাবা শফিকুল ইসলাম টাকা নিতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুমিল্লা থেকে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।

অন্যদিকে একই ঘটনায় সৌদি পুলিশ তারা মিয়াকে গ্রেফতার করেছে বলে তরিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial