Home / Topshoot /

হঠাৎ বৃষ্টি স্বস্তিতে নগরবাসী

Topshoot

হঠাৎ বৃষ্টি স্বস্তিতে নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ দিনভর গরমের পর সন্ধ্যায় কিছুটা হলেও বৃষ্টির দেখা পেল নগরবাসী। এতে কিছুটা স্বস্তি মিললেও দিনভর ছিল সেই দাবদাহ। এর মধ্যে বিদ্যুতের ভেল্কিভাজিতে নগরবাসীকে আরো ভোগান্তি বাড়িয়ে দেয়।...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
হঠাৎ বৃষ্টি স্বস্তিতে নগরবাসী
নগরিতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ দিনভর গরমের পর সন্ধ্যায় কিছুটা হলেও বৃষ্টির দেখা পেল নগরবাসী। এতে কিছুটা স্বস্তি মিললেও দিনভর ছিল সেই দাবদাহ। এর মধ্যে বিদ্যুতের ভেল্কিভাজিতে নগরবাসীকে আরো ভোগান্তি বাড়িয়ে দেয়। দিনের বেলা বাধ্য হয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছে। কাজ শেষে রাতে বাসা-বাড়িতে ঠিকমতো ঘুমানোর অবস্থাও নেই। বিদ্যুতের আসা-যাওয়ার কারণে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য। নগরীর সিএ-বি রোড এলাকার বাসিন্দা হাসান সরদার জানান, বিদ্যুৎ যেন লুকোচুরি খেলছে। একদিকে তীব্র গরম অন্যদিকে বৃষ্টি হলেই চলছে বিদ্যুতের ভেল্কিবাজি। দিনে যেমন লোডশেডিং চলছে রাতেও চলছে একই গতিতে।

নগরীর সদর রোডের ব্যবসায়ী সুমন জানান, সকাল থেকে সারাদিন কতবার লোডশেডিং হচ্ছে তার কোনো হিসেব নেই। দুপুরে যখন তীব্র গরমে সবাই হাঁসফাঁস করছে তখনো বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। আরেক ব্যবসায়ী রবিউল হোসেন জানান, বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ দুই মিনিটের মাথায় আসা যাওয়া করেছে। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি।

এ বিষয়ে বরিশাল ওজোপাডিকো-২ নিবার্হী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম লোডশেডিং হয়নি দাবি করে বলেন, ফিডারে ত্রুটি থাকার কারণে দিনের বেলায় কিছু সময় বিদ্যুত ছিলো না। আর রাতে বজ্রসহ বৃষ্টি হওয়ায় এমনিতেই বিদ্যুত লাইন বন্ধ রাখতে হয়। এ কারণে বিদ্যুতে সমস্যা হয়ে থাকে। তবে তা স্থায়ী ছিলো না।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, গতকাল রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৮-২০ কিলোমিটার ছিল বাতাসের গতি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial