Home / Topshoot /

আমাদের বয়কট মজলুমের প্রতি ভালোবাসা নিবেদন : শায়খ আহমাদুল্লাহ

Topshoot

আমাদের বয়কট মজলুমের প্রতি ভালোবাসা নিবেদন : শায়খ আহমাদুল্লাহ

বরিশালটুডে ডেস্ক: দেশের দুই শীর্ষ জনপ্রিয় ইসলামী বক্তা নাম উল্লেখ না করে দখলদার ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন। মায়শিয়ায় অবস্থানরত শায়েখ মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ নিজ নিজ ফেসবুক...

Staff Reporter
By Staff Reporter
1 min read
আমাদের বয়কট মজলুমের প্রতি ভালোবাসা নিবেদন :  শায়খ আহমাদুল্লাহ

বরিশালটুডে ডেস্ক: দেশের দুই শীর্ষ জনপ্রিয় ইসলামী বক্তা নাম উল্লেখ না করে দখলদার ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন। মায়শিয়ায় অবস্থানরত শায়েখ মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ নিজ নিজ ফেসবুক পোস্টে এ সংক্রান্ত আবেদন জানান।

জানা যায়, গাজায় ইসরায়েলি হামলা শুরু পর থেকেই কোকাকোলাসহ সকল ইসায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন সাধারণ জনগণ। মাঝখানে তা কিছুটা মিইয়ে গেলেও কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন প্রকাশের পর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনলাইন-অফলাইনে নতুন করে সরব হয়েছেন সবাই।

বিজ্ঞাপনটিতে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ার অভিযোগে কোকাকোলাসহ সবধরনের ইসরায়েলি ও দেশটির সমর্থক পণ্য বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

এরই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ছেঁয়ে গেছে বয়কট কোকাকোলা হ্যাশট্যাগে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ও ইসলামি চিন্তাবিদেরা। দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহও এ নিয়ে মুখ খুলেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। যে কারণে হজে মারা যাওয়া হাজীদের লাশ দেশে পাঠানো হয় না।

প্রসঙ্গত, সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞাপনটি ইউটিউব চ্যানেল সরিয়ে নিয়েছে আলোচনা-সমালোচনা মাঝে কোকাকোলা। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ ‍দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই। তবে আজ বুধবার আবারও ফিরিয়ে আনা হয়েছে বিজ্ঞাপন চিত্রটি। এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোক বয়কটের পাশাপাশি তাদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের তোপের মুখে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন শরাফ আহমেদ জীবনও শিমুল শর্মা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial