Home / Topshoot /

উজিরপুরে পুলিশের বাঁধায় জামাতের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ, গ্রেফতার ৭

Topshoot

উজিরপুরে পুলিশের বাঁধায় জামাতের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ, গ্রেফতার ৭

বরিশালটুডে ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলায় জামাত নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
উজিরপুরে পুলিশের বাঁধায় জামাতের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ, গ্রেফতার ৭

বরিশালটুডে ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলায় জামাত নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়- ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নতুন শিকারপুরে ৩০/৩৫ জন জামাত নেতা ঝটিকা মিছিল করলে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এসআই মেহেদী হাসান মিলনসহ একদল চৌকস পুলিশ ৭জন জামাত নেতাকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে প্রস্তুতি চলছে।

গ্রেফতারকৃতরা হলেন উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (২০), মোঃ মোক্তার হোসেন সিকদারের ছেলে গোলাম কিবরিয়া(২৪), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির (১৯), চকমান গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (১৬), চকমান গ্রামের খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২০), বরিশাল সদর থানার হারুন অর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান (২০),বাগেরহাট জেলার মৃত মাসুম বিল্লাহর ছেলে আবু সাঈদ হাওলাদার (২৫)কে গ্রেফতার করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial