Home / Topshoot /

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Topshoot

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. রুস্তুম আলী সিকদার (৭০)।

সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টাস ইউনিটির হল রুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, রনি বাহিনী দলীয় পরিচয়ের অপব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখ বন্ধ রাখতে বিএনপির উচ্চপর্যায়ের যোগাযোগের ভয় দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে রুস্তুম আলী সিকদার বলেন, “আমি রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাশকতার মামলায়ও আসামি হয়েছি। অথচ আজ আমি ও আমার পরিবার রনি বাহিনীর হাতে জিম্মি।”

তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন বিকালে ছাত্রদল আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে তার মালিকানাধীন জমিতে থাকা ‘জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়ন’ নামের একটি ক্লাবঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এসময় বিএনপি কর্মী হবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া অন্তত ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে রনি বাহিনীর বিরুদ্ধে।

রুস্তুম আলী জানান, ঘটনার পর উল্টো রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদী করে তার (রুস্তুম) নামে ও আরও ১৩ নেতাকর্মীর নামে একটি মিথ্যা মামলা করা হয় (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫/৬/২০২৫)। এসব নেতাকর্মীর অধিকাংশই বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছাত্রদল নেতা রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজ ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির রাস্তাঘাট এবং এডিপির কাজেও চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রনি নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ দাবি করে নেতাকর্মীদের ভয় দেখিয়ে দমন করছে।

এছাড়া পারিবারিক কবরস্থানে বালু ফেলতে গিয়েও এক লাখ টাকা চাঁদা দাবি করে তার বাহিনী, এমন অভিযোগও তুলে ধরেন রুস্তুম আলী। তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে প্রশাসন ও দলীয় ফোরামে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে রনি বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী জামল হোসেন মল্লিক ও মো. হেলাল সিকদার।

এ বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial