Home / Politic /

এক ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা

Politic

এক ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা

বরিশারটুডে ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি করে এক ঘণ্টায় আওয়ামী লীগের আয় হয়েছে ৯৫ লাখ টাকা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
এক ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা

বরিশারটুডে ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি করে এক ঘণ্টায় আওয়ামী লীগের আয় হয়েছে ৯৫ লাখ টাকা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি ফরম বিক্রি হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সে হিসাবে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম ঘণ্টায় আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পরে শেথ হাসিনা চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial