Home / Topshoot /

‘ককটেল’ উদ্ধারের সময় বিস্ফোরণ: আহত ৩

Topshoot

‘ককটেল’ উদ্ধারের সময় বিস্ফোরণ: আহত ৩

বরিশালটুডে ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পেছনে একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে। আহত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
‘ককটেল’ উদ্ধারের সময় বিস্ফোরণ: আহত ৩

বরিশালটুডে ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পেছনে একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- পুলিশের এস আই কামাল, কনস্টবল মিজান ও ওই বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক তার বাবা-মা মারা যাওয়ার পর একটি বাড়িতে একা থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। আজ সকালে একটি তালাবদ্ধ বাথরুমের বালতিতে বোমা দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দিলে, এসআই কামাল কনস্টবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে বোমা উদ্ধার গেলে সেটি বিস্ফোরিত হয়।

ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তারফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার তিনি আরও বলেন, এসময় তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন‍্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial