Home / Topshoot /

কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

Topshoot

কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছিল। এ জন্য ওই সময় ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে বিপুল পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই অনুরোধ উপেক্ষা করে গ্রাউন্ড ফ্লোরে জড়ো হন এবং স্লোগান দিয়ে মিছিল আকারে প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। আর পণ্যবাহী গাড়িগুলো সড়কের পাশে সারিবদ্ধভাবে দাড় করিয়ে রাখা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial