Home / Topshoot /

ক্লাসের সময় শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি বন্ধে পুলিশের উদ্যোগ

Topshoot

ক্লাসের সময় শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি বন্ধে পুলিশের উদ্যোগ

বরিশালটুডে ডেস্ক : স্কুল-কলেজে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাফেরায় নিরুৎসাহিত করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র গণমাধ্যমে পাঠিয়েছে বরিশাল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ক্লাসের সময় শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি বন্ধে পুলিশের উদ্যোগ

বরিশালটুডে ডেস্ক : স্কুল-কলেজে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাফেরায় নিরুৎসাহিত করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র গণমাধ্যমে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

তাতে বলা হয়েছে- বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে ও স্কুলের পোশাক পরে বরিশাল মহানগরীর বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করছে। পাশাপাশি বরিশালের সুশীল সমাজ থেকেও এ বিষয়ে বারবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তাদের এ ধরনের চলাচল বন্ধের প্রাথমিক উদ্যোগ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে এ ধরনের শিক্ষার্থীদের সচেতন করছে এবং পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে এভাবে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করছে।

তবে শুধু আইনিভাবে এ বিষয়টির সমাধান অনেকাংশই অসম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের এ বিষয়ে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসা এবং মধ্যবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য অভিভাব ও শিক্ষকদের মধ্যে একটি সুসমন্বয় থাকা উচিত।

এ পত্রের শেষে আদরের সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial