Home / Topshoot /

চাঁদাবাজি ও মারামারির মামলায় বরিশালে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

Topshoot

চাঁদাবাজি ও মারামারির মামলায় বরিশালে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, লুটপাট ও মারিমারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জু। মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তানজিদ মঞ্জুকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
চাঁদাবাজি ও মারামারির মামলায় বরিশালে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, লুটপাট ও মারিমারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জু। মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তানজিদ মঞ্জুকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পুলিশ।

বন্দর থানার ওসি মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর নাজেমস হোটেল থেকে মঞ্জুকে নগদ অর্থ স্বর্ণের চেইন, ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, মারামারিসহ একধিক অভিযোগে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়- গত ২৪ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে আটটায় বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে গ্রেফতারকৃত মঞ্জুর সাথে ছিলো শরিফ, নাবিদ, নাহিদ, সিহাবসহ ১০/১২ জন। তারা এসে বাদী ডালিয়া বেগমের ঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও তাদের এলোপাথারী মারপিট করে ঘরের আলমিরা ভেঙে নগদ বাইশ হাজার টাকা, তার মেয়ের বিয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা স্বর্ণের ১ জোড়া রুলি, যার ওজন ১.৫ ভরি, যার মূল্য- দেড় লাখ টাকা, গলার স্বর্ণের চেইন ২টি, যার ওজন- ১ভরি, যার মূল্য-এক লাখ টাকা এবং তাদের ছেলের এয়ারটেল কোম্পানিতে চাকরির জন্য কোম্পানি কর্তৃক প্রদানকৃত ফোন নিয়ে যায়।

পরবর্তীতে তারা লাঠিসোটা, দা-বটি, কুরাল, চাপাটি দিয়ে সুকেজ, বসত ঘরের বেড়া, দরজা, জনালা, ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করে।

বাদী ডালিয়ার স্বামী বাধা দিলে তার স্বামীকে ও বাদীকে কিল ঘুশি মেরে জখম করে। বাদী ডালিয়ার (৩৬) পড়নের কাপড় চোপড় টেনে শ্লীলতাহানী করে।

এক পর্যায়ে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীরা তাদের খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোন কমিটি গঠিত হয়নি। মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী। মঞ্জু এরআগে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানদারকে মারধর ও সাধারণ শিক্ষার্থীর উপর নির্যাতন করে হাত ভেঙ্গে দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে। তার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial