Home / Politics /

জনগণই ভোটের সংগ্রামে জয়ী হবে: মির্জা ফখরুল

Politics

জনগণই ভোটের সংগ্রামে জয়ী হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: কারামুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য,...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
জনগণই ভোটের সংগ্রামে জয়ী হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: কারামুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাআল্লাহ, এই সংগ্রামে তারা জয়ী হবে।

গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন। বিজয় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকার কথাও দৃঢ়তার সঙ্গে বলেন বিএনপি মহাসচিব।

দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দির পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং এর ৪ মিনিট পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান ফটকে উপস্থিত হলে নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের বরণ করে নেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায়। এর ৯ ঘণ্টা পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদ্স্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ।

বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ১৩টি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে। ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এই জ্যেষ্ঠ দুই নেতার জামিন মঞ্জুর করেন। এই জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial