Home / Topshoot /

ঝালকাঠিতে ৪ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১৪ প্রাণ

Topshoot

ঝালকাঠিতে ৪ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১৪ প্রাণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ঝালকাঠিতে ৪ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১৪ প্রাণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে চারটি শিশু ও তিনজন নারী রয়েছেন। হতাহত কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাক টোল দেওয়ার অপেক্ষায় থাকা তিনটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। আর আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও পাঁচজনের মৃত্যু হয়। ট্রাকটি রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি র পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial