Home / Topshoot /

টহল ভ্যানে চলন্ত ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত

Topshoot

টহল ভ্যানে চলন্ত ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত

বরিশালটুডে ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
টহল ভ্যানে চলন্ত ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত
র্দূঘটনা কবলিত পুলিশ টহল ভ্যান

বরিশালটুডে ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন পুলিশ সদস্য হলেন- সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

দুর্ঘটনার বিষয়ে ওসি তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর বেলা ১২টা ২০ মিনিটে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। তবে এতে ট্রেন চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial