Home / Topshoot /

ডাক্তার সুভাষ অনুপস্থিত, বাবুগঞ্জে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসা সেবা’ বিঘ্নিত

Topshoot

ডাক্তার সুভাষ অনুপস্থিত, বাবুগঞ্জে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসা সেবা’ বিঘ্নিত

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চলমান বছরের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ডাক্তার সুভাষ অনুপস্থিত, বাবুগঞ্জে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসা সেবা’ বিঘ্নিত

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চলমান বছরের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। যে কারণে ওই উপজেলার ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসা সেবা’ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রাথমিক পর্যায় ডাঃ সুভাষ সরকার ছুটিতে আছে এমন তথ্য ছড়িয়ে দেয়া হলেও গত দুই মাসে একদিনও অফিস না করায় প্রতিষ্ঠানের স্টাফসহ স্থানীয় অধিকাংশ জনমনে নানা প্রশ্নের দানা বেঁধে উঠেছে। কেউ বলছেন- এই স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজ না আত্মগোপনে ? আবার কেউ বলছেন গত ৫ আগস্টের পর কর্তৃপক্ষকে রহস্যজনভাবে ম্যানেজ করে ছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

দীর্ঘদিন ছুটিতে থাকায় ওই উপজেলায় “রোগ নিরাময় বা চিকিৎসা সেবা প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, নিরাপদ গর্ভাবস্থা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করে মাতৃ স্বাস্থ্য রক্ষা, মেডিকো লিগ্যাল দায়িত্ব পালন কার্যক্রমে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ” অপর এক সূত্র নিশ্চত করে জানায়, ২০২০ সালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ডাঃ সুভাষ সরকার।

আ.লীগ শাসনামলে তিনি নিজেকে গোপালগঞ্জের বাসিন্দার প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপটে কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপশি নানা অনিয়মে যুক্ত ছিলেন। আ.লীগের পতনের পরই কর্তৃপক্ষ ম্যানেজ করে ছুটির নামে আত্মগোপনে চলে যায়। সেই সময় তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রেখেছিলেন। এখন দেশের পরিস্থিতি বুঝে নিজেকে নতুন রুপে সূচনা করছেন ।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার মুঠোফোনে বলেন, গত ৫ আগস্টের পর তিনি কয়েকদিন অফিস করেছিলেন এবং অফিসিয়ালভাবে জেলা ও উপজেলার অনুষ্ঠিত প্রোগ্রামেও অংশগ্রহণ নিয়েছিলেন। তবে গত দুই মাসে দুই দফায় মোট এক মাস বিশ দিন অফিসিয়ালভাবে ছুটিতে ছিলেন।

এ তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, নিয়মানুযায়ী ডাঃ সুভাষ সরকার ছুটিতে ছিলেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial