Home / Topshoot /

দয়া করে মারামারি-সংঘাত থেকে বিরত হোন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ্জামান

Topshoot

দয়া করে মারামারি-সংঘাত থেকে বিরত হোন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ্জামান

বরিশালটুডে ডেস্ক: জনগণকে মারামারি-সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, মারামারি করে আর কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, সংঘাত, অরাজকতা থেকে বিরত হন। সবাই মিলে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
দয়া করে মারামারি-সংঘাত থেকে বিরত হোন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ্জামান


বরিশালটুডে ডেস্ক: জনগণকে মারামারি-সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, মারামারি করে আর কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, সংঘাত, অরাজকতা থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব।

সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাবাহিনীর প্রধান।

তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে (রাষ্ট্রপতির কাছে) যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

এসময় ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন সেনাবাহিনী প্রধান।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial