Home / Topshoot /

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে- বিএমপি কমিশনার

Topshoot

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে- বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে,। মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধ করতে হবে। মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে- বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে,। মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধ করতে হবে। মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভা সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহন সেক্টররের সার্বিক সেবা নিশ্চিত করতে সড়ক পথে শৃঙ্খলা রক্ষা করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধকরণ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধকরণ, মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ বরিশাল মোঃ জিয়াউর রহমান( পিএএ),সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল আঞ্চলিক পরিবহন কমিটি ও বরিশাল বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial