Home / Topshoot /

নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন গ্রেফতার

Topshoot

নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন গ্রেফতার

স্টাফ রির্পোটার: রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব । শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থেকে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন গ্রেফতার

স্টাফ রির্পোটার: রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত সবুজ আকনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারর্পোট থানার রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় রয়েছে । অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর আলম ও ডিডি রবিউল ইসলামসহ র‌্যাব-১০ এর ডিডি আমিনুল, এএসপি সোহেলসহ একটি আভিযানিক দল ।

র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ,গ্রেফতারকৃত সবুজ আকনসহ ৬০/৭০জন অজ্ঞাতনামা ব্যাক্তি গত ৩১ অক্টবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘বিএনপি’ ও ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর ডাকা ৭২ ঘন্টার অবরোধের সমর্থনে বরিশাল এয়ারপোর্ট রহমতপুর ব্রীজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্থার উপর রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে রাস্থায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। ঢাকা-বরিশাল সহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় এবং বেআইনী জনতাবদ্ধে লাঠি-সোঠা হাতে নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরোধী স্নোগান দিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতংকের সৃষ্টি করে।

এছাড়াও, গ্রেফতারকৃত আসামী সবুজ আকনের নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘঠিত হয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী একটি রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-৩১/১০/২০২৩ ইং। পরে র‌্যাব-৮, সিপিএসসি, কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সদর কোম্পানী এর সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উল্লেখিত রাষ্ট্র বিরোধী স্নোগান ও নাশকতা মামলায় অন্যতম প্রধান আসামীকে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial