Home / Politics /

নৌকা পেয়েও বরিশাল বিভাগে কপাল পুড়ল ৫ প্রার্থীর!

Politics

নৌকা পেয়েও বরিশাল বিভাগে কপাল পুড়ল ৫ প্রার্থীর!

স্টাফ রিপোর্টার: ৩০০টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে ২৬টি আসন এবং ১৪ দলকে ৬ আসন ছেড়ে এ সব আসন থেকে নিজেদের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
নৌকা পেয়েও বরিশাল বিভাগে কপাল পুড়ল ৫ প্রার্থীর!

স্টাফ রিপোর্টার: ৩০০টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে ২৬টি আসন এবং ১৪ দলকে ৬ আসন ছেড়ে এ সব আসন থেকে নিজেদের নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে দলটি। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীক কিংবা তাদের নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ আসন সমঝোতার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে। ফলে এই ৩২ আসনে নৌকার প্রার্থীদের কপাল পুড়েছে।

নৌকা পেয়ে হারানোর এই যাত্রা শুরু হয়েছে ঝালকাঠি-১ আসন থেকে। বিএনপি থেকে সরে আসা শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনে নৌকা দিয়েছে আওয়ামী লীগ। যদিও মনোনয়ন ঘোষণার সময় এ আসনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন।

১৪ দলকে আসন ছাড়তে গিয়ে বরিশাল বিভাগে নৌকা বঞ্চিত হয়েছে ৫ জন প্রার্থী।

নৌকা পেয়ে হারিয়েছেন- বরিশাল-২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেন, পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেন এবং পিরোজপুর-২ আসনে কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসনে মো. আশরাফুর রহমান।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial