Home / Topshoot /

পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

Topshoot

পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। এর আগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেন মুসুল্লিরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস।

মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।’

তিনি আরও বলেন, ‘এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়, এজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এ জন্য দোয়া ইউনুস পড়েছি।’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial