Home / Topshoot /

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীর স্ত্রী’র ইন্তেকাল

Topshoot

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীর স্ত্রী’র ইন্তেকাল

বরিশালটুডে ডেস্ক: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি’র সহধর্মিণী লায়লা শামীম আরা মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীর স্ত্রী’র ইন্তেকাল

SAD
বরিশালটুডে ডেস্ক: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি’র সহধর্মিণী লায়লা শামীম আরা মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট এ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

এদিকে লায়লা শামীম আরার মৃত্যুতে বরিশাল- ৫ (সদর) আসনের সাংসদ জাহিদ ফারুক ও তার পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে তার বরিশাল নগরীর বটতলাস্থ বাসায় ছুটে যান আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংসদ আমির হোসেন আমু, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদস্য কেবিএস আহমেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাতের স্ত্রী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতির মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial