Home / Topshoot /

বরিশালে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ২০

Topshoot

বরিশালে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ২০

বরিশালটুডে স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘ‌র্ষে নিহত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ২০


বরিশালটুডে স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সংঘ‌র্ষে নিহত ১ জনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন‌কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িয়েছেন বরিশাল ৪-আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি পঙ্কজ দেবনাথে অনুসারীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩টার দিকে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই সংঘাতে মেতে ওঠে ওই দু’গ্রুপের সমর্থকরা।

পঙ্কজ না‌থের সমর্থকরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মি‌ছিল নি‌য়ে সমা‌বেশস্থ‌লে প্রবেশের পরপরই শাম্মী আহ‌ম্মে‌দের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অত‌র্কিত হামলা চালায়। এ সময় তাদের কয়েকজন কর্মী মাথা ফেটে গেছে। রাজনৈ‌তিক প্রতি‌হিংসা থেকেই এই হামলা করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে তিনি হামলাকারীদের বিচার দাবি ক‌রেন।

অপরদিকে শাম্মী আহ‌ম্মে‌দের অনুসারীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তেমন কিছু হয়‌নি। তবে প্রাগ্রাম শেষে বিভিন্ন রাস্তার মোড়ে এ ঘটনার জেড় ধরে পুনরায় মারামারি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এক সূত্র। অপরদিকে বরিশাল-৫ আসনের প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা হবে কিনা ? তা নিয়েও অনেকে উদ্বিগ্ন।

তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial