Home / Topshoot /

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন

Topshoot

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন

বরিশালটুডে ডেস্ক: বরিশালের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বরিশাল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন

বরিশালটুডে ডেস্ক: বরিশালের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বরিশাল নগরের মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানাজার আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের উপস্থিতিতে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেয় বরিশাল মেট্রোপলিটন ‍পুলিশের একটি চৌকস দল। এ সময় সেখানে সর্বস্তরের মানুষ বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

বেলা ১১টায় সাংবাদিক এসএম ইকবালের মরদেহ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ১০টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মী আইনজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান।

প্রয়াত অ্যাডভোকেট এসএম ইকবালের ছোট ভাইয়ের ছেলে নাজমুল আলম অভি জানান, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নগরের অনামী লেনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial