Home / Topshoot /

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গেটে, আহত ১

Topshoot

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গেটে, আহত ১

স্টাফ রিপোর্টারঃ বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের গেটে আঘাত করে। এতে ভবনের দায়িত্বরত দারোয়ান মো. খলিলুর রহমান (৬০) গুরুতর আহত হন। গাড়ি চালক কে আটক করে পুলিশে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গেটে, আহত ১

স্টাফ রিপোর্টারঃ বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের গেটে আঘাত করে। এতে ভবনের দায়িত্বরত দারোয়ান মো. খলিলুর রহমান (৬০) গুরুতর আহত হন। গাড়ি চালক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৯ টায় সিএন্ডবি রোড কলেজ এভিনিউ রোডস্থ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ৩ নম্বর ভবনের গেটে এ দূর্ঘটনা ঘটে। আহত মো.খলিলুর রহমান কে শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

ঘাতক গাড়ির চালক মোঃ সাইফুল খন্দকার (২৪) বরিশাল কাউনিয়া থানাধীন বজলু রহমানের ছেলে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যাক্তি জানান, গাড়িটি সিএন্ডবি রোডস্থ ‘খন্দকার মটরস এলপিজি’ কার রিপেয়ারিং সেন্টারের মালিকের ভাই মেকানিক মোঃ সাইফুল চালাচ্ছিল। হঠাৎ করে গাড়িটি ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর ৩ নম্বরের ভবনের গেটে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এসময় গেটে দায়িত্বরত দারোয়ান মো. খলিলুর রহমান (৬০) গাড়ির নিচে চাপা পরে।এতে আহতের ২টি পা ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে গাড়ি চালক সাইফুল জানান, আমি গাড়িটা চেক করে একটু ব্যাটারি সচল রাখতে গাড়িটা বের করি। কিন্তু গাড়িটা ঘুরিয়ে যাবার সময় হঠাৎ ব্রেক ফেল করে। আমি সাথে সাথে গাড়ির চাবি বের করে ফেলি কিন্তু স্টায়ারিং হুইল লক হয়ে যায়। এতে আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের গেটে গিয়ে ধাক্কা লাগে ।

কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। ঢাকা মেট্রো গ ১২-৩৯২৬ নম্বরের প্রাইভেট কার ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial