Home / Topshoot /

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

Topshoot

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও খুনী নেতানিয়াহুর বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাসদ। আজ (২২ মার্চ) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বর বরিশাল জেলা শাখার উদ্যোগে এ...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও খুনী নেতানিয়াহুর বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাসদ।

আজ (২২ মার্চ) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বর বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হল থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদুল শেখ,বাসদ উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৪৮) এর সহ-সভাপতি মোঃ ইমরান,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শরিয়তপুর জেলার সংগঠক তৈয়বুর রহমান জয়সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে মানবতাবিরোধী অপরাধ করেছে। ফিলিস্তিনের নৃশংস হামলায় এপর্যন্ত সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে দুই শতাধিক শিশু।

বক্তারা আরও বলেন, অবিলম্বে গাজায় শিশু-গর্ভবতী নারী,বৃদ্ধদের নির্বিচারে হত্যা করতে হবে। ইসরায়েলি সরকারপ্রধান নেতানিয়াহুকে শাস্তির আওতায় আনতে হবে। এই বিষয়ে জাতিসংঘ যে নিরব ভূমিকা পালন করছে তার সমালোচনা করেন বক্তারা। ফিলিস্তিনের মানুষের আবাসভূমি অবিলম্বে তাদের ফিরিয়ে দিয়ে এতকাল যাবৎ ইসরায়েল ফিলিস্তিনে যে গনহত্যা চালিয়েছে তার বিচার দাবি করেন বক্তারা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial