Home / Topshoot /

ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে নগরিতে মানববন্ধন

Topshoot

ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে নগরিতে মানববন্ধন

বরিশালটুডে ডেস্ক: ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্কিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল সদর ও মহানগরের উদ্যোগে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে নগরিতে মানববন্ধন

বরিশালটুডে ডেস্ক: ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্কিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল সদর ও মহানগরের উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে আমির, জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার সনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সাইয়্যেদ শরাফাত আলী। বিশেষ অতিথি ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী, যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাও, কাজী মফিজ উদ্দিন জিহাদী, ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আক্কাস।

এসময় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা সাধারন সম্পাদক মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাও. মুফতি হাসান বিন হাবিব, বরিশাল জেলা যুব হিযবুল্লাহ সভাপতি আলহাজ মাও. শাহাবুদ্দিন, ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা মো. সুলতান মাহমুদ। মানববন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহবান জানানো হয়। পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial