Home / Topshoot /

বরিশালের সাজাপ্রাপ্ত দুই আসামি ঢাকায় গ্রেফতার

Topshoot

বরিশালের সাজাপ্রাপ্ত দুই আসামি ঢাকায় গ্রেফতার

বরিশালটুডে ডেস্ক: বরিশালে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- ধর্ষণচেষ্টা মামলার ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত মানিক ব্যাপারীকে (৪৬) ও...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালের সাজাপ্রাপ্ত দুই আসামি ঢাকায় গ্রেফতার
বরিশালের সাজাপ্রাপ্ত দুই আসামি ঢাকায় গ্রেফতার

বরিশালটুডে ডেস্ক: বরিশালে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন- ধর্ষণচেষ্টা মামলার ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত মানিক ব্যাপারীকে (৪৬) ও মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত রানা সরদারকে (৩৫)। মানিককে ঢাকার রামপুরা এলাকা থেকে ও রানা পল্টন থেকে গ্রেফতার করা হয়। মানিক ১৮ বছর ধরে পলাতক।

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণচেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি গৌরনদীর বয়সা গ্রামের মোতলেব ব্যাপারীর ছেলে।

তিনি আরও জানান, একই অভিযানে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেফতার করা হয়। রানা গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত দুই আসামির অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial