Home / Politics /

বরিশালের ৬টি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলেন যারা…

Politics

বরিশালের ৬টি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলেন যারা…

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে নৌকা ও একটি আসনে লাঙ্গল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালের ৬টি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলেন যারা…

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে নৌকা ও একটি আসনে লাঙ্গল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে এ তথ্য জানান বরিশাল জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।।

তিনি সাংবাকিদের জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি লাঙ্গল মার্কার প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় ওই আসনের লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৬২৪ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ১ লাখ ৬১ হাজার ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।

বরিশাল-৫ (সদর) আসনে নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯১টির ফলাফলে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পেয়েছেন ৪৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু ৯১টি কেন্দ্রে পেয়েছেন ৩২ হাজার ৪৫৯ ভোট।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial