Home / Topshoot /

বরিশালে অবরোধ সফল করতে বিএনপি ও ছাত্রদলের ঝটিকা মিছিল

Topshoot

বরিশালে অবরোধ সফল করতে বিএনপি ও ছাত্রদলের ঝটিকা মিছিল

বরিশালটুডে ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করাসহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে অবরোধ সফল করতে বিএনপি ও ছাত্রদলের ঝটিকা মিছিল

বরিশালটুডে ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করাসহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা ৬ষ্ঠ বারের মতো বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টা অবরোধ সফল করার লক্ষে নগরীতে পৃথকভাবে বরিশাল সদর উপজেলা বিএনপি ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল পিকেটিং করেছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক ঝটিকা মিছিল বের করে মিছিলটি বরিশাল ক্লাব রোড হয়ে বান্দ রোডে গিয়ে শেষ হয়।

অপরদিকে সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনিসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং আগামীকালের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার জন্য বরিশালবাসীকে আহবান জানিয়ে নগরীর বান্দ রোডে ঝটিকা মিছিল করে।

বরিশাল সদর উপজেলা বিএনপির ঝটিকা মিছিলে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে আরো ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দদের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial