Home / Topshoot /

বরিশালে অবশেষে ঝুম বৃষ্টি, স্বস্তিতে নগরবাসী

Topshoot

বরিশালে অবশেষে ঝুম বৃষ্টি, স্বস্তিতে নগরবাসী

স্টাফ রিপোর্টার : টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল বরিশাল নগরের বাসিন্দারা। আজ সোমবার (৬ মে) বিকেল চার টার দিকে দমকা হিমেল হাওয়াও বইতে শুরু করে এর পরই গুড়ি...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে অবশেষে ঝুম বৃষ্টি, স্বস্তিতে নগরবাসী

স্টাফ রিপোর্টার : টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল বরিশাল নগরের বাসিন্দারা।

আজ সোমবার (৬ মে) বিকেল চার টার দিকে দমকা হিমেল হাওয়াও বইতে শুরু করে এর পরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে চার টার দিকে বৃষ্টি রূপ নেয় মাঝারি আকারে। ঝুম বৃষ্টির সঙ্গে বিজলী, বজ্রপাতও হয়েছে।

এদিন বিকেল সোয়া তিনটা থেকে নগরের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। ঝুম বৃষ্টি শুরু হওয়ার পর নগরবাসীদের মধ্যে প্রশান্তিও দেখা দিয়েছে। অনেক মানুষ রাস্তায় নেমে বৃষ্টির ছোঁয়া নিয়েছেন। অনেকেই নিজ নিজ বাড়ির ছাদে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন।

মঈনুল ইসলাম নামে নগরের এক বাসিন্দা বলেন, আজ দুপুর দুইটা পর্যন্ত বেশ গরম অনুভূত হয়। গরমের কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছিল। ঘণ্টা পার না হতেই পরিস্থিতি পাল্টে হয়ে যায়। মাঝারি আকারের বৃষ্টিতে মন প্রশান্তিতে ভরে গেছে।

শহরতলীর কৃষক সোহেল বলেন, বৃষ্টিতে গাছে থাকা আম ও কাঁঠালের বেশ উপকার হয়েছে। বেশিরভাগ কৃষি জমির বোরো ধান কেটে ফেলায় এখন ঝড় হলেও বেশিরভাগ কৃষকের দুশ্চিন্তা নেই। অনেক উপজেলার কৃষক সম্ভাব্য ঝড়ের শঙ্কায় ছিলেন গত দুই সপ্তাহ ধরে।

গরমের কষ্ট সহ্য করেও কৃষকরা খেতের পাকা ধান কেটে ঘরে তুলেছেন। আর এখন বৃষ্টি সবার জন্যই প্রশান্তির। আবহাওয়া অফিস বলছে, বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ও হতে পারে। সোমবারের বিকেলের বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial