Home / Topshoot /

বরিশালে একই ভবনের দুই ফ্লাটে দুধর্ষ চুরি

Topshoot

বরিশালে একই ভবনের দুই ফ্লাটে দুধর্ষ চুরি

স্টাফ রিপোর্টরিার : বরিশাল নগরীর অমৃত লাল দে সড়ক সংলগ্ন এলাকার একটি বহুতল ভবনের দুটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে দরজার তালা ভেঙ্গে সমাজকল্যান গলির...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে একই ভবনের দুই ফ্লাটে দুধর্ষ চুরি

ফাইল ফটো
স্টাফ রিপোর্টরিার : বরিশাল নগরীর অমৃত লাল দে সড়ক সংলগ্ন এলাকার একটি বহুতল ভবনের দুটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে দরজার তালা ভেঙ্গে সমাজকল্যান গলির জব্বার ভিলার দুটি ফ্লাটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভবনটির ৬ষ্ঠ তলার বাসিন্দা জেসন পলাশ বিশ্বাস বলেন, সকাল ১০ টার মধ্যে আমাদের বাসার সবাই যে যার কর্মস্থলে চলে যায়। বেলা পৌনে তিনটার দিকে ছোট ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখতে পান ফ্লাটের প্রধান দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে পুরো বাসা লণ্ডভন্ড অবস্থায় দেখতে পান। পরে চুরির বিষয় বুঝতে পেরে আমাদের ও থানা পুলিশকে জানান। তিনি বলেন, বাসায় থাকা জমি বিক্রির নগদ দেড়লাখ টাকা, ২ ভড়ির মতো স্বর্ণালংকার, কিছু দামি ঘরিসহ মূল্যবান মালামাল খোয়া গেছে।

এদিকে এর আগে একই ভবনের চারতলার ইসমাইল হোসেনের বাসার দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তার ছেলে। বেলা ১২ টার দিকে সে স্কুুল থেকে এসে বিষয়টি দেখতে পায়। আর সে যখন নীচতলা থেকে ওপরের দিকে উঠছিলো তখন অপরিচিতো দুজন ব্যক্তিকে নেমেও যেতে দেখেন। তবে তখন কিছুই বুঝতে পারেনি। পরে ভেতরে ঢুকে একইভাবে তছনছ করা অবস্থায় বাসা দেখতে পেয়ে স্বজনদের জানা। বাবুগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ইসমাইল হোসেন জানান, তার একটি মোবাইল, নগদ কিছু টাকাসহ মূল্যবান মালামালের সন্ধান পাচ্ছেন না এ ঘটনার পর।

এদিকে এই ঘটনার পর বরিশাল কোতয়ালী মডেল থানার বগুরা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial