Home / Topshoot /

বরিশালে জনসম্পৃক্ততাকে জন পুলিশিং তৈরি করতে হবে – পুলিশ সুপার বেলায়েত

Topshoot

বরিশালে জনসম্পৃক্ততাকে জন পুলিশিং তৈরি করতে হবে – পুলিশ সুপার বেলায়েত

স্টাফ রিপোর্টার: জেলায় মাদক বিক্রেতাদের পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে নতুুন তালিকা করে পুলিশ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। শনিবার দুপুুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে জনসম্পৃক্ততাকে জন পুলিশিং তৈরি করতে হবে – পুলিশ সুপার বেলায়েত

স্টাফ রিপোর্টার: জেলায় মাদক বিক্রেতাদের পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে নতুুন তালিকা করে পুলিশ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। শনিবার দুপুুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, বরিশাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, গত এক বছরে বরিশাল জেলায় ৪ হাজার ২২৫ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এসব মামলার আসামিদের কি অবস্থা বা নতুন করে মাদক বিক্রেতা কারা করছে এ সব বিষয়ে তথ্য নেয়ার জন্য প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী আপডেট তালিকা তৈরি হচ্ছে, তালিকা তৈরি শেষ হলে আইনগত সকল বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জন পুলিশিং ব্যবস্থার মাধ্যমে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অথবা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

পুলিশ সুপার এসময় আরো বলেন, অনেক সময় আমরা শুধুমাত্র মাদক বহনকারীদের বিরুদ্ধে মামলা দেই কিন্তু এর গডফাদারদের বিষয় কোন তথ্য থাকে না। আমরা এবার এই তালিকায় গডফাদার থেকে শুরু করে যারা মাদক বহন করে এবং মজুদ করে তাদের সবাই কে এই তালিকায় নিয়ে আসব। অনেক সময় দেখা যায় এসব লোকরা সমাজে প্রভাবশালী। ইতঃপূর্বে আমরা দেখেছি রাজনৈতিক কোন পাতি নেতার ছত্র ছায়ায় এসব মাদকের লাইন চলতো। এমনকি পুলিশ, সাংবাদিক, পাতি নেতারা এখান থেকে অর্থ নিতো। আমরা এই জরিপে সকল বিষয়কে অন্তর্বুক্ত করব যাতে করে মাদকের বিস্তার রোধ করা যায়। বরিশালের সীমান্তবর্তী এলাকা ও নৌপথে মাদক চলাচলের বিরুদ্ধে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে জনগণ সচেতন হলে অর্থাৎ আমরা যদি নিজেরাই যদি নিজেদের পুলিশিং করি তাহলে এর সমাধান সম্ভব। আমরা পুলিশের সাথে এই জনসম্পৃক্ততাকে জন পুলিশিং বলে অবহিত করছি।

মতবিনিময় সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial