Home / Topshoot /

বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ ছাত্রশিবিরের

Topshoot

বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। যা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক সঙ্গে আন্দোলন গড়তে সক্ষম হয়েছে। যার ফলাফল ফ্যাসিবাদের পতন ঘটেছে। এ সময় তিনি ইসকন নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি জুলাই গণহত্যা ও বিভিন্ন জায়গায় হত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিব। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোনো দিন সাধারণ শিক্ষার্থী এবং জনগণের জীবনের ওপর হামলা চালালে তা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবেন।

সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশের পরিবেশ অশান্ত করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসররা দেশে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। দেশ ধ্বংসের সব ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সেক্রেটারি হাসান মাহমুদ নাইম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদেরসহ শিবিরের নেতারা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial