Home / Politics /

বরিশালে ট্রলি উল্টে নিহত ১, আহত ২

Politics

বরিশালে ট্রলি উল্টে নিহত ১, আহত ২

বরিশালটুডে ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ২জন আহত হয়েছেন । রোববার রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএন্ডটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে ট্রলি উল্টে নিহত ১, আহত ২

বরিশালটুডে ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ২জন আহত হয়েছেন ।

রোববার রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএন্ডটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

জানা গেছে, বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে আসা একটা বাস টিএন্ডটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে একটি ট্রলি দ্রুতগতিতে বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নাত মাদরাসার সামনে উল্টে যায়। স্থানীয়রা ট্রলিতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান দুর্ঘটনায় মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের আবেদনের পর সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial