Home / Topshoot /

বরিশালে ব্যবসায়ী শেখ সাদীর উপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন

Topshoot

বরিশালে ব্যবসায়ী শেখ সাদীর উপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড জাগুয়ার বাসিন্দা বালু ব্যবসায়ী মোঃ শেখ সাদীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা এগারো...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে ব্যবসায়ী শেখ সাদীর উপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড জাগুয়ার বাসিন্দা বালু ব্যবসায়ী মোঃ শেখ সাদীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা এগারো টায় অশ্বিনী কুমার টাউন হল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মামলা সূত্রে জানাগেছে, গত দুই তারিখ ঝালকাঠি সড়কের রূপাতলী কালিজিরা ১৫ থেকে ২০ জন পথ রোধ করে বালু ব্যবাসী মোঃ শেখ সাদীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় ১৫ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করে পরিবার, মামলা নং ৪৬/৬৭০।

পরিবার জানায়, হামলাকারী ১.মোঃ হুমায়ুন কবির রিপন (ফেন্সি রিপন),২. জিয়াউর রহমান, ৩. সাইদুল, ৪. মিথুন খান, ৫. মোঃ রাজীব, ৬. মজনু, ৭. মোঃ রাকিব গাজী,৮. মোঃ তোতা খান, ৯. মোঃ রিয়াজ, ১০. হারিত হাওলাদার, ১১. ছালাম, ১২. সরোয়ার, ১৩. মাহাবুব, ১৪. তানজীল, ১৫. রিয়াজসহ অজ্ঞাত সন্ত্রাসীরা শেখ সাদীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমান সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক। আমরা এ হামলার বিচার চাই ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এলাকাবাসী সূত্রে জানাযায়, মোঃ হুমায়ুন কবির রিপন (ফেন্সি রিপন) সহ সহযোগী সকলের বিরুদ্ধে এর পূর্বেও একাধিক মামলা রয়েছে। এরা এলাকায় একক সন্ত্রাসী রাজস্ব কায়েম করতে সাধারণ মানুষদের মারধোর করে পঙ্গু করে দেয়া, চাঁদা দাবি করা, মাদক ব্যবসা, কিশোর গ্যাং তৈরির মত ঘৃণ্য অপরাধ করে চলেছে।

২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন বলেন, বিএনপির জিয়াউর রহমান , সন্ত্রাসী ফেন্সি রিপন সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিগত দিনেও মাদক ব্যবসা, চাঁদাবাজী, হামলা, কিশোর গ্যাং তৈরির মত অপরাধ করবার অভিযোগ ছিলো। ড্রেজারের মাধ্যমে বালি ফেলার সময় বালু ব্যবসায়ী শেখ সাদীর কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। যা না দেয়ায় পাইপ খুলে নিয়ে যায় ও কিছু পাইপ ভেঙ্গে রেখে যায়। পরবর্তীতে নিয়ে যাওয়া পাইপ ফেরত নিতে গেলে সাদীর সাথে সন্ত্রাসীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় যা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এর পরই সাদীর উপর এ সন্ত্রাসী হামলা চালায়। আমরা এ হামলায় জড়িত সকলের শাস্তির দাবি জানাই ও এদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এলাকাবাসী মুক্তি চায়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial