Home / Topshoot /

বরিশালে সুরুজ গাজী হ’ত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

Topshoot

বরিশালে সুরুজ গাজী হ’ত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাউনিয়া মো. সুরুজ গাজী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৫...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে সুরুজ গাজী হ’ত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাউনিয়া মো. সুরুজ গাজী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাশীপুর এলাকা থেকে কনা ও গৌরনদী থেকে তার ছেলে অনিককে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত রোববার নগরীর কাউনিয়া হাউজিং সংলগ্ন শেরেবাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে। আজকের অভিযানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ধরতে আরও অভিযান পরিচালনা করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত সুরুজ গাজীর পরিবার তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial