Home / Topshoot /

বরিশালে সেক্রেটারির আদেশে শ্রমিক আইন ভঙ্গ!

Topshoot

বরিশালে সেক্রেটারির আদেশে শ্রমিক আইন ভঙ্গ!

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর অন্যতম হাজী মো. মহসিন হকার্স মার্কেট সেক্রেটারি ক্ষমতার অপব্যবহার করে শীত মৌসুম বলে শ্রমিকদের শুক্রবারের ছুটি বাতিল করেন তিনি। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) শ্রমিকদের ছুটি বাতিল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে সেক্রেটারির আদেশে শ্রমিক আইন ভঙ্গ!

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর অন্যতম হাজী মো. মহসিন হকার্স মার্কেট সেক্রেটারি ক্ষমতার অপব্যবহার করে শীত মৌসুম বলে শ্রমিকদের শুক্রবারের ছুটি বাতিল করেন তিনি।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) শ্রমিকদের ছুটি বাতিল করে দোকান খুলবার আদেশ দিলেন সেক্রেটারি মো. মুস্তাক গাজী।

প্রসংগত, গতকাল রাতে এ সিদ্ধান্ত শ্রমিকদের জানন সেক্রেটারি মো. মুস্তাক গাজী ।

প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য তৈরি হওয়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী ৪২ নং এ বলা আছে ১০৩। কোন প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক- ২[ (ক) প্রতি সপ্তাহে কারখানা ও শিল্পের ক্ষেত্রে একদিন এবং দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেড় দিন ছুটি পাইবেন;] (খ) সড়ক পরিবহণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতি সপ্তাহে অবিচ্ছিন্ন চব্বিশ ঘণ্টার একদিন ছুটি পাইবেন। (গ) উপরোক্ত দফা (ক) ও (খ) এর আওতায় কোন ছুটির জন্য শ্রমিকের মজুরী হইতে কোন কর্তন করা যাইবে না।] অথচ,আজ শ্রমিকদের কথা চিন্তা না করে দোকান মালিকদের স্বার্থ সামনে রেখে শ্রমিকদের সাপ্তাহিক ছুটি বাতিল করে এ সিদ্ধান্ত নেন হাজী মো. মহসিন হকার্স মার্কেট দোকান মালিক সমিতি ।

নাম প্রকাশে অনিচ্ছুক মহাসিন মার্কেটের এক শ্রমিক জানান, এতো বছর ধরে কাজ করি কিন্ত আমাদের শুক্রবার ছাড়া তেমন ছুটি পাইনা আমরা। এ দিন ছুটি থাকে বলে পরিবার কে সময় দেই ও নিজেরাও একটু বিশ্রাম নেই। কিন্তু আমাদের এই সপ্তাহের এক দিনও কেরে নিতে চাচ্ছেন দোকান মালিকরা।

গতকাল রাতে দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তে পরপরই প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শ্রমিকদের মাঝে।

এ বিষয় লেবার ইনেসপেক্টার মো. ওহিদুল হক ভূইয়ার সাথে যোগায়োগ করলে তিনি জানান , আমি হাজী মো. মহসিন হকার্স মার্কেট শুক্রবার খুলবার আদেশ দিয়েছে দোকান মালিক সমিতি এমন সংবাদ শুনেছি। আমার কাছ থেকে মার্কেট খোলা বিষয় কোনো অনুমতি নেয়া হয়নি ।

বিষয় টি নিয়ে কথা বলতে চাইলে হাজী মো. মহসিন হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান এর মুঠফোন বন্ধ পাওয়া যায়।

এমনকি সেক্রেটারি মো. মুস্তাক গাজী এ বিষয় কোন বক্তব্য দিবেননা বলে জানান।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial