Home / Topshoot /

বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

Topshoot

বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার কৌশল্লা রানী (৬৫), ভোলার আনোয়ারা (৬৫), ছনিয়া (২৩) ও বরগুনা সদর উপজেলার আব্দুল ওহাব...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!
বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার কৌশল্লা রানী (৬৫), ভোলার আনোয়ারা (৬৫), ছনিয়া (২৩) ও বরগুনা সদর উপজেলার আব্দুল ওহাব (৯১)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া ছনিয়া ভোলা সদর হাসপাতালে মারা গেছেন। এদিকে সোমবার পর্যন্ত গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩০১ জন ডেঙ্গু রোগীর মধ্যে সব থেকে বেশি ৬৪ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৮ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৫৯ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ২৬ জন, পিরোজপুরে ৫৮ জন, বরগুনায় ২৩ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৯ হাজার ৩২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৭৬ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন, বরগুনা সদর হাসপাতালে ২ জন, পিরোজপুরে ২ জন এবং ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালকে ডেঙ্গু রোগীদের প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial