Home / Topshoot /

বরিশাল মেডিক্যাল কলেজে ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

Topshoot

বরিশাল মেডিক্যাল কলেজে ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রী নিবাসে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে ওই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন উপাধ্যক্ষ জি...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল মেডিক্যাল কলেজে ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রী নিবাসে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেলে ওই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন উপাধ্যক্ষ জি এম নাজিমুল হক। তিনি জানান, কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিতে অধ্যাপক উত্তম কুমার সাহাকে প্রধান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হলেন, সাংবাদিকদের উপর হামলা করা প্যাথলজি বিভাগের সহযোগি অধ্যাপক প্রবীর কুমার সাহা, প্রভাষক আনিকা ইসলাম ও জহিরুল ইসলাম।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রী হলের সেক্রেটারি প্রভা ও সহ-সেক্রেটারি জুঁই মিলে এক শিক্ষার্থীকে গত ২৩ আগস্ট রাতে ২ ঘন্টা ধরে রুমে আটকে রেখে র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে শিক্ষার্থী অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার ছাত্রী ও তার মা অধ্যক্ষের কক্ষে বিচার চেয়ে অভিযোগ দিতে যায়।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্য নিতে গেলে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহা সাংবাদিকদের চড়-থাপ্পর, ধাক্কা ও পরে চেয়ার দিয়ে পিটিয়েছে। পরে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা হয়।

এ ঘটনার পর শনিবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রী নিবাসের ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial