বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে দু’ উপজেলার ১১০টি পয়েন্টে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রায় দেড় লক্ষাধিক লোকের অংশগ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই গণমিছিল কর্মসূচি পালন করা হয়। বাজার, ঘাট, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে এসব মিছিল অনুষ্ঠিত হয়। ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত এসব মিছিলে অংশগ্রহন করেন।
গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ জোরদার করতেই এই গণমিছিল কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা বলেন, বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। গণমিছিলে মানুষের অংশগ্রহণই তার প্রমাণ।
বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ১১০ স্থানে গণমিছিল
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে দু’ উপজেলার ১১০টি পয়েন্টে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রায় দেড় লক্ষাধিক লোকের অংশগ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী ও আগৈলঝাড়া...
Subscribe to our newsletter
Get the latest posts delivered right to your inbox.
Subscribe NowCreate an account to subscribe to updates
Related
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...
৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...
Stay up to date
Create an account to subscribe to our updates and receive the latest posts directly.
Create Account & SubscribeAlready have an account? Sign in