Home / Politics /

বরিশাল-৫: নৌকার হাল ধরতে চান একাধিক প্রার্থী!

Politics

বরিশাল-৫: নৌকার হাল ধরতে চান একাধিক প্রার্থী!

বরিশালটুডে ডেস্ক: মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রথম দিনে দলীয় মনোনয়ন...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল-৫: নৌকার হাল ধরতে চান একাধিক প্রার্থী!

বরিশালটুডে ডেস্ক: মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রথম দিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এক হাজার ৬৪ জন। এর মধ্যে অনলাইনে সংগ্রহ করেছেন ১৪ জন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

এতে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে দলটির আয় হয়েছে পাঁচ কোটি ৩২ লাখ টাকা।দপ্তর সূত্র আরও জানায়, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩, চট্টগ্রামে ১৯৮, সিলেটে ৫৫, রাজশাহীতে ১৬৯, খুলনায় ১২৫, বরিশালে ৭৫, ময়মনসিংহে ১০৫, এবং রংপুর বিভাগ থেকে ১০৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

দ্বিতীয় দিন রবিবার ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, সিলেট বিভাগে ৬৩টি, ময়মনসিংহ বিভাগে ১১২টি, বরিশাল বিভাগে ৯০টি, খুলনা বিভাগে ১৬৫টি, রংপুর বিভাগে ১০৯ টি, রাজশাহী বিভাগে ১৪০টি ফরম বিক্রি হয়েছে। এদিন ৬ কোটি ৬ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।এদিকে গত দুই দিনে বরিশাল সদর-৫ আসনে ৯জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন বিক্রির প্রথমদিন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আসন থেকে ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন, মুজিব নগর সরকারের তৎকালীন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব),বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা) এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মোর্শেদা বেগম।

এদিকে মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিনে এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫জন। তারা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল ৫ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, আওয়ামী লীগ নেতা ও বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, শিল্পপতি সালাউদ্দিন রিপন।

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন একই কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।

একইদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল ৫ আসনে অংশগ্রহণের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।

আর নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে। এবার অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম কিনতে গুনতে হবে ৫০ হাজার টাকা।অন্যদিকে,মনোনয়ন বিক্রির দুদিনে দুই হাজার ২৮৬টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। অনলাইনেও এ দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial