Home / Topshoot /

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার

Topshoot

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির সদস্যদের নৌপথে ফিরিয়ে নেবে দেশটি। বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দেশটি জাহাজ পাঠিয়ে তাদের বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে। বাংলাদেশে আশ্র‍য় নেওয়া...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাংলাদেশে আশ্র‍য় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির সদস্যদের নৌপথে ফিরিয়ে নেবে দেশটি।

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দেশটি জাহাজ পাঠিয়ে তাদের বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া মিয়ানমারের বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সে দেশের
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ের সঙ্গে ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মনোয়ার হোসেন বৈঠক করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সে সময় মিয়ানমারের সীমান্তরক্ষীদের জাহাজে করে ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মনোয়ার হোসেন বুধবার রাতে বাংলানিউজকে বলেন, বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যদের তারা জাহাজ পাঠিয়ে ফিরিয়ে নেবে। আগামীকালই তারা জাহাজ পাঠাবে বলে জানিয়েছে। কক্সবাজার থেকে তাদের ফেরত পাঠানো হবে।

সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মিদের হামলায় এ পর্যন্ত মিয়ানমার সীমান্ত বাহিনীর ৩২৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমৈ তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে শেষ পর্যন্ত বুধবার তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়।

এর আগে মিয়ানমার থেকে মর্টার শেলের আঘাতে বাংলাদেশে এক বাংলাদেশি নারী ও এ রোহিঙ্গা শ্রমিক নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়। সে সময় এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial