Home / Topshoot /

বাউফলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

Topshoot

বাউফলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার মৃধা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাউফলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে  দুই পক্ষের সংঘর্ষ,  আহত-১০

মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মস্তফা মৃধা (৫৫), ফেরদৌস বেগম (৩৮), যুবায়ের হোসেন (১৬), হাফসা জাহান মিতু (১৮), দুলাল মৃধা (৫৫), মেহেদি হাসান (২৫), রাহিমা বেগম (৪৫), তাইয়েবা (২), উর্মি (১৯) ও তানিয়া (২২)।

আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মস্তফা মৃধা ও তার স্ত্রী ফেরদৌস বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহতদের কয়েকজন জানায়, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল আপন দুই ভাই মস্তফা মৃধা ও দুলাল মৃধার। এ নিয়ে সালিশ বৈঠকও চলমান ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় দায়ের কোপ ও লাঠিসোঁটা আঘাতে আহত উভয় পক্ষের ১০ জন।

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানায় উভয় পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial