Home / Topshoot /

বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

Topshoot

বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : বাউফলের মদনপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে দেলোয়ার হোসেন সরদার এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফজিলাতুন্নেছা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : বাউফলের মদনপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে দেলোয়ার হোসেন সরদার এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফজিলাতুন্নেছা বলেন, ঘরের জানালার গ্রিল কেটে কয়েকজন ডাকাত প্রথমে ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে দেয়। ঘরের বাহিরে অপেক্ষায় থাকা ১৫-১৬ জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে। আমাকে ও আমার ছেলে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিয়ে স্টিলের আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় ১ লাখ টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফ্রিজ থেকে মাছ মাংস নিয়ে যায়।

একই পদ্ধতিতে এ ডাকাতদল ডাকাতি করেন মাঝপাড়া গ্রামের খান বাড়িতেও।

খান বাড়ির কেয়ারটেকার মোতালেব হোসেন জানান, ডাকাত সদস্য ঘরে ঢুকে আমাকে হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে যায় । ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ তার স্ত্রীর পরনে থাকা স্বর্ণ অলংকার কেড়ে নেয়।

এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর এসআই মনির হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial