Home / Topshoot /

যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

Topshoot

যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী বিএনপির ১২ নেতাকর্মীকে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী বিএনপির ১২ নেতাকর্মীকে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বিএনপি নেতা আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জালিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবলু, মাসুদ বক্তিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বক্তিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া রফিক। তারা সকলেই আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার জানান, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামীদের কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য- ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র কর্মসূচীতে যাওয়ার পথে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদি হয়ে ইশরাককে প্রধান আসামী করে নামধারী ৭০জন ও অজ্ঞাতনামা আরো ৫০/৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial